প্রিন্ট করুন
Daily Barta Post
26-09-2026 03:26 PM

রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজে দগ্ধ ৫ জনের মৃত্যু

মোঃ মাসুদ পাটোয়ারী প্রকাশ : ১ বছর আগে
অনলাইন সংস্করণ
রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজে দগ্ধ ৫ জনের মৃত্যু

রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচ জনের সবাই মারা গেছেন। সর্বশেষ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরিবারের কর্তা রিপন পেদা (৩৫)।

এর আগে তার তিন সন্তান—আয়েশা (১), রোকন পেদা (১৪) ও তামিম পেদা (১৬) জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া স্ত্রী চাদনীও (২৮) দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় পুরো পরিবারই নিঃশেষ হয়ে গেলো।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সর্বশেষ মারা যাওয়া রিপন পেদার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ ছিল।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি