প্রিন্ট করুন
Daily Barta Post
26-09-2026 03:40 PM

দেশসেরা নিবিড় কর্মকারকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সংবর্ধনা

মোঃ মাসুদ পাটোয়ারী প্রকাশ : ১ বছর আগে
অনলাইন সংস্করণ
দেশসেরা নিবিড় কর্মকারকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সংবর্ধনা
এসএসসি-২০২৫ পরীক্ষায় দেশসেরা নিবিড় কর্মকারকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সংবর্ধনা। সম্প্রতি পুলিশ সুপার কার্যালয়,চট্টগ্রামে এসএসসি-২০২৫ এর দেশসেরা নিবিড় কর্মকার এবং তার মা-বাবার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)। পুলিশ সুপার নিবিড় কর্মকার এবং তার মা-বাবাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ।
নিবিড় কর্মকার চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০২৫ সালে এসএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগে বিশেষ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
এ সময় জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি