প্রিন্ট করুন
Daily Barta Post
08-08-2026 02:12 AM

পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট

Admin প্রকাশ : ২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগ নিয়ে চলা গুঞ্জন নাকচ করে দিয়েছেন। প্রেসিডেন্ট হওয়ার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মৌখিকভাবে বা লিখিতভাবে পদত্যাগের প্রস্তাব দেওয়ার বিষয়টি নাকচ করেছেন। 
 
সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 
 
দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির আত্মীয় মোহাম্মদ বাঘের খারাজি প্রথম এ দাবি তুলেছিলেন। তিনি বলেন, ইরানের নীতিনির্ধারণী প্রক্রিয়া থেকে বাদ পড়ে পেজেশকিয়ান হতাশ হয়ে পড়েছেন। 
 
এ প্রসঙ্গে খারাজি দাবি করেন, পেজেশকিয়ান এত বেশিবার পদত্যাগের হুমকি দিয়েছেন যে, খামেনি তাকে সতর্ক করে দিয়েছেন। 
 
খামেনি বলেছেন, পরের বার পদত্যাগের হুমকি দিলে তিনি তা গ্রহণ করবেন। তবে খামেনির কার্যালয় এ দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে অস্বীকার করেছে।
 
উল্লেখ্য, মাসুদ পেজেশকিয়ান ২০২৪ সালের ২৮ জুলাই থেকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ মাসুদ পাটোয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01797361771 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি