প্রিন্ট করুন
Daily Barta Post
10-08-2026 04:13 AM

স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগে স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ৫ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ

রাজধানী শাহজাহানপুরের গুলবাগে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ স্বপ্না খাতুনকে (২৫) গলাটিপে হত্যার অভিযোগে স্বামী রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক এসআই মো. ওবায়দুল।

মৃত সপ্নার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার তিলাটিয়া গ্রামে। স্বামী রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর থানার সান্দিয়া এলাকায়।

তিনি জানান, সকালে ৩৩৪ গুলবাগ ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 
তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে তাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় স্বামী রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত স্বপ্না পেশায় গৃহকর্মী ছিলেন এবং তার স্বামী মাদক সেবন করতেন। এই ঘটনায় শাহজাহানপুর থানা একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসে ঐ গুলবাগের বাসায় ভাড়া উঠেছিলেন তারা। আশপাশের ফ্লাটের লোকজনের মাধ্যমে পুলিশ জানতে পেরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে এবং স্বামী রুবেলকে আটক করে। শনিবার রাতে ও রোববার সকালে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। পরে এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে গলা টিপে ধরলে সেখানেই তার মৃত্যু হয়।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি