প্রিন্ট করুন
Daily Barta Post
10-08-2026 04:13 AM

রাজধানীতে র‍্যাবের অভিযানে ৫টি ককটেল উদ্ধার, একজনকে আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
রাজধানীতে র‍্যাবের অভিযানে ৫টি ককটেল উদ্ধার, একজনকে আটক
ছবি: বার্তা পোস্ট

রাজধানীর কদমতলী থানার জুরাইন রেলগেট এলাকা থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেছে র‍্যাব। এই ঘটনায় নাঈম নামে একজনকে আটক করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ যাত্রাবাড়ী সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তাপস কর্মকার।
তিনি জানান, জুরাইন রেলগেট এলাকা থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত নাঈম নামে একজনকে আটক করা হয়েছে। ককটেল পাঁচটি নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।

র‍্যাব সূত্রে জানা যায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুরাইনের হাবিবুল্লাহ মার্কেটের একটি দোকান থেকে লাল-কালো টেপ পেঁচানো অবস্থায় পাঁচটি ককটেল উদ্ধার করেছে র‍্যাব।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি