প্রিন্ট করুন
Daily Barta Post
25-09-2026 11:26 AM

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১ মাস আগে
অনলাইন সংস্করণ
রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
ছবি: বার্তা পোস্ট

রাজধানীর রমনা থানা এলাকার গ্র্যান্ড প্লাজার সামনে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ও সিএনজির ধাক্কায় জামান আহমেদ (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

এই ঘটনায় রিয়াদ হোসেন (২২) ও রিপন (৪০) নামে দুজন আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। 

পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামান আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। 

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনজন হাসপাতালের জরুরি বিভাগে এসেছিলেন। এদের মধ্যে একজন নিহত হয়েছেন, বাকি দুজনের হাসপাতালে চিকিৎসা চলছে।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি