প্রিন্ট করুন
Daily Barta Post
10-08-2026 04:31 AM

সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থীর মৃত্যু, মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল প্রকাশ : ২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থীর মৃত্যু, মহাসড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরে তালা দিয়েছেন, অবরুদ্ধ করেছেন ভিসি কার্যালয়ও।

রোববার (৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মারা যান আরাফাত। রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ে এই খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে। সংক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসি দপ্তর অবরুদ্ধ করেছেন এবং ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করেছেন।

উল্লেখ্য, রোববার বেলা সাড়ে তিনটার দিকে বরিশাল দপদপিয়া সেতুতে মাহেন্দ্রা ও বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এই শিক্ষার্থীকে প্রাথমিকভাবে শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, আমি ঢাকা মেডিকেলে আছি। আমাদের শিক্ষার্থী আর নেই। তার পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি