প্রিন্ট করুন
Daily Barta Post
10-08-2026 03:38 PM

মনপুরার ৮ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পাসের হার ৫৫.৪৫ শতাংশ

মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি প্রকাশ : ২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
মনপুরার ৮ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি  পাসের হার ৫৫.৪৫ শতাংশ
ছবি: হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়।

ভোলার মনপুরা উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসএসসি  ফলাফলে মোট ৪০৪ জনের মধ্যে ২২৪ জন পাস করেছে। ফেল করেছে ১৮০ জন। এ হিসাবে বিদ্যালয়গুলোর সম্মিলিত পাসের হার দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪৫ শতাংশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপজেলার বিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থী সংখ্যার দিক থেকে হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সর্বাধিক ১০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪৮ জন পাস এবং ৫৫ জন ফেল করেছে।

চরফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ৪৩ জন শিক্ষার্থীর মধ্যে ২১ জন পাস ও ২২ জন ফেল করেছে। মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ২৮ জনের মধ্যে ২০ জন পাস এবং ৮ জন ফেল করেছে।

এদিকে আন্দিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ে ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ৩১ জন পাস ও ৯ জন ফেল করেছে। সমেদপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫ জনের মধ্যে ২০ জন পাস এবং ১৫ জন ফেল করেছে।

মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৭ জন শিক্ষার্থীর মধ্যে ৪৩ জন পাস ও ২৪ জন ফেল করেছে। সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৪৯ জনের মধ্যে ১৮ জন পাস এবং ৩১ জন ফেল করেছে। উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে ২৩ জন পাস ও ১৬ জন ফেল করেছে।

বিদ্যালয়ভিত্তিক ফলাফল

হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়: পাস ৪৮, ফেল ৫৫, মোট ১০৩ জন।

চরফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়: পাস ২১, ফেল ২২, মোট ৪৩ জন।

মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়: পাস ২০, ফেল ৮, মোট ২৮ জন।

আন্দিরপাড় মাধ্যমিক বিদ্যালয়: পাস ৩১, ফেল ৯, মোট ৪০ জন।

সমেদপুর মাধ্যমিক বিদ্যালয়: পাস ২০, ফেল ১৫, মোট ৩৫ জন।

মনপুরা মাধ্যমিক বিদ্যালয়: পাস ৪৩, ফেল ২৪, মোট ৬৭ জন।

সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়: পাস ১৮, ফেল ৩১, মোট ৪৯ জন।

উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়: পাস ২৩, ফেল ১৬, মোট ৩৯ জন।

সব মিলিয়ে ৮টি বিদ্যালয়ে ২২৪ জন পাস এবং ১৮০ জন ফেল করেছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কয়েকটি বিদ্যালয়ে পাসের হার সন্তোষজনক হলেও কয়েকটি বিদ্যালয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য। শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি