প্রিন্ট করুন
Daily Barta Post
10-08-2026 06:01 PM

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

Admin প্রকাশ : ২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: বার্তা পোস্ট
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ বনি আমিনের সভাপতিত্বে ভোলার তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ বনি আমিন বলেন, ফেসবুকে কোনো তথ্য বা পোস্ট দেখেই সত্যতা যাচাই ছাড়া শেয়ার করা উচিত নয়। একটি মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য মুহূর্তের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।
সভায় বক্তারা বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব ও অপপ্রচার ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা সামাজিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গুজব প্রতিরোধে উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি