প্রিন্ট করুন
Daily Barta Post
10-08-2026 10:53 PM

এসএসসি পরীক্ষার ফল নিয়ে যা বললেন আজহারী

অনলাইন ডেস্ক প্রকাশ : ২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
এসএসসি পরীক্ষার ফল নিয়ে যা বললেন আজহারী
আলোচিত ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। সংগৃহীত ছবি
সোশ্যাল মিডিয়া
 
এসএসসি পরীক্ষার ফল নিয়ে যা বললেন আজহারী
 
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:০৮ পিএম 
 
facebook-white sharing button
twitter-white sharing button
whatsapp-white sharing button
messenger-white sharing button
gmail-white sharing button
yahoomail-white sharing button
 

আলোচিত ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। সংগৃহীত ছবি

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস না করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আলোচিত ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। 
 
সোমবার (১০ আগস্ট) বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন তিনি।
 
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে মিজানুর রহমান আজহারী লিখেছেন, ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৬২.২৫%। উদ্বেগের বিষয় হচ্ছে- দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কোনো শিক্ষার্থী। 
 
এই সংকটের কারণ খুঁজে বের করা প্রয়োজন মন্তব্য করে তিনি আরও লিখেছেন, কোথায় কমতি আছে, কোথায় আরও যত্ন ও কার্যকর উদ্যোগ প্রয়োজন- সেসব আলোচনাও সামনে আসা জরুরি। শুধু শিক্ষার্থীদের দায় না দিয়ে; শিক্ষক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষাব্যবস্থার সামগ্রিক কাঠামো নিয়ে গভীরভাবে ভাবতে হবে এবং টেকসই সমাধান হাজির করতে হবে। ফেসবুকে দেওয়ার ২ ঘণ্টার মধ্যেই মিজানুর রহমান আজহারীর স্ট্যাটাসটি ভাইরাল হয়েছে। ইতোমধ্যে ৯৫ হাজারের বেশি আইডি থেকে এতে নানা রিঅ্যাকশন দেওয়ার পাশাপাশি প্রায় ৩ হাজার মানুষ স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে নানা মন্তব্য করেছেন।  
 
উল্লেখ্য, সোমবার চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। যেখানে গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ, বছর ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ। 
 
অন্যদিকে, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে প্রায় ১১ লাখ ৪০ হাজার শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫- দুটিই কমেছে। 
সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি