প্রিন্ট করুন
Daily Barta Post
14-08-2026 02:00 AM

মনপুরায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

বিশেষ প্রতিনিধি, মনপুরা প্রকাশ : ৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
মনপুরায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

দ্বীপ জেলা ভোলার মনপুরায় ষষ্ঠ শ্রেনীর এক মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার ছয় দিন পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মনপুরা থানায় মামলা করেছেন। যার মামলা নং-১২। মামলার আসামি মো. সুমন (২৭)। তিনি উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকার মোস্তফা মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট রাত আনুমানিক ৭টার দিকে রান্না করা তরকারি গরম করার জন্য শুকনো নারকেল পাতা আনতে ওই ছাত্রীকে বাড়ির পেছনে পাঠানো হয়। এ সময় পাশের বাড়ির সুমন তার মুখ চেপে ধরে জোরপূর্বক নিজ বাড়ির রান্নাঘরে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়নি। পরে সে এক বান্ধবীকে ঘটনাটি জানায়। ওই বান্ধবীর কাছ থেকে বিষয়টি জানতে পারেন ভুক্তভোগীর মা। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরে স্থানীয় এক নারীর পরামর্শে ঘটনার ছয় দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় মামলা করা হয়।

মামলা দায়েরের পর ভুক্তভোগীকে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার জন্য মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে পাঠানো হয়েছে

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি