প্রিন্ট করুন
Daily Barta Post
28-09-2026 11:02 PM

নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক

বার্তা পোস্ট ডেস্ক প্রকাশ : ১ মাস আগে
অনলাইন সংস্করণ
নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক
নিহত শখের বানুর বাড়িতে আত্মী ও প্রতিবেশিদের ভিড়। ছবি: বার্তা পোস্ট।

‎ঝিনাইদহের মহেশপুরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) ভোরে শ্যামকুড় গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। পরে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া করে অভিযুক্ত এখলাস উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
‎নিহত শখের বানু (৫৫) শ্যামকুড় গ্রামের বাসিন্দা। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের ভাষ্য, এখলাস উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই মাকে নির্যাতন করতেন।
‎
‎শ্যামকুড় ইউনিয়নের সদস্য শহিদুল ইসলাম জানান, শুক্রবার ভোরে নেশার জন্য মায়ের কাছে টাকা চান এখলাস। টাকা না পেয়ে একপর্যায়ে কাঁচি দিয়ে মায়ের গলা কেটে দেন বলে অভিযোগ। পরে ছোট ছেলের স্ত্রী খাবার দিতে এসে শখের বানুকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে আসেন।
‎
‎এদিকে ঘটনার পর এখলাস পালিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় গ্রামবাসী তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
‎
‎ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত এখলাস উদ্দিনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি