প্রিন্ট করুন
Daily Barta Post
29-09-2026 04:56 PM

ধানমন্ডি ৩২ থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১ মাস আগে
অনলাইন সংস্করণ
ধানমন্ডি ৩২ থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১
সংগৃহীত ছবি
রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
 
শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ থেকে তাকে আটক করে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব। 
 
তিনি বলেন, ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে একজনকে আটক করা হয়। পরে তাকে থানায় পাঠানো হয়েছে। বর্তমানে তিনি থানায় হেফাজতে রয়েছেন। যাচাই-বাছাই করে পরবর্তী সময়ে আটক ব্যক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
 
সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি