প্রিন্ট করুন
Daily Barta Post
29-09-2026 09:57 PM

মনপুরায় উপজেলা আওয়ামীলীগ নেতা গ্রেফতার

মনপুরা(ভোলা)প্রতিনিধি প্রকাশ : ১ মাস আগে
অনলাইন সংস্করণ
মনপুরায় উপজেলা আওয়ামীলীগ নেতা গ্রেফতার
মাসুম হাওলাদার
ভোলার মনপুরায় বিশেষ অভিযান চালিয়ে মাসুম হাওলাদার নামে আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
 
শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় আটককৃত আওয়ামীলীগ নেতাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ।
 
এর আগে, শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। পরে বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
 
জানা যায়, উপজেলার কলাতলী ইউনিয়নের মারামারি সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। 
 
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, মাসুম হাওলাদারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি