প্রিন্ট করুন
Daily Barta Post
16-08-2026 07:00 PM

তজুমদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা প্রকাশ : ২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
তজুমদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

ভোলার তজুমদ্দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে র‌্যালী, পোনা অবমুক্ত করণ, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৬ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইব্রাহিম, ওসি তদন্ত সুশান্ত চন্দ্র, পল্লী দারিদ্র বিমোচণ কর্মকর্তা বাবু মনোরঞ্জন দে, বিআরডিবি কর্মকর্তা আবু বকর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় মৎস্য সম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নদী-খাল ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি অবৈধ জাল ব্যবহার বন্ধ, মা ইলিশ ও জাটকা সংরক্ষণ এবং মৎস্য সম্পদের টেকসই ব্যবহারে জেলে ও মৎস্যচাষিদের সহযোগিতা প্রয়োজন। উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা বলেন, মৎস্য সম্পদ রক্ষায় সরকারি বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি জেলেদের সচেতন করতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মৎস্য খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা সঠিকভাবে কাজে লাগানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, জেলে ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি