প্রিন্ট করুন
Daily Barta Post
08-08-2026 02:56 AM

জুলাই যোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

অনলাইন ডেস্ক প্রকাশ : ১ বছর আগে
অনলাইন সংস্করণ
জুলাই যোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

জুলাই অভ্যুথানে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাংকার্স বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর ড. আহসান এইচ মানসুর।

জানা গেছে, ১৪ কোটি টাকা আসবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে, আর বাকি ১১ কোটি টাকা দেবে গত অর্থবছরে ৪০০ কোটির বেশি নিট মুনাফা করা ১১টি বাণিজ্যিক ব্যাংক। এ ছাড়া পুরো তহবিলটি ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ মাসুদ পাটোয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01797361771 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি