প্রিন্ট করুন
Daily Barta Post
20-08-2026 08:48 AM

ফের বাবা হলেন ম্যাক্সওয়েল

ক্রীড়া ডেস্ক প্রকাশ : ১২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
ফের বাবা হলেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ফের বাবা হলেন। এবার কন্যা সন্তানের বাবা হলেন ম্যাক্সওয়েল-ভিনি রমন দম্পতি। মেয়ের নাম রাখা হয়েছে মাইয়া ম্যাক্সওয়েল।

সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতক কন্যার একটি ছবি পোস্ট করে সুখবরটি জানিয়েছেন ম্যাক্সওয়েল ও ভিনি। ছবির সঙ্গে তারা লিখেছেন, ‘আমাদের স্বপ্নের মেয়েটি এসেছে, মাইয়া ম্যাক্সওয়েল।’ খবরটি প্রকাশের পর সাবেক ক্রিকেটার, বিভিন্ন ক্রিকেট দল, পরিবারের সদস্য ও ভক্তদের শুভেচ্ছায় ভেসে যান তারা।

২০২৩ সালের সেপ্টেম্বরে জন্ম হয় ম্যাক্সওয়েলের ছেলে লোগান ম্যাভেরিক ম্যাক্সওয়েল। এবার পরিবারে যোগ হলো কন্যা। 

ম্যাক্সওয়েল ও ভিনির পরিচয় ২০১৩ সালের ডিসেম্বরে। প্রথমে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক রূপ নেয় ভালোবাসায়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাদের বাগদান হয়। এরপর ২০২২ সালের ২৭ মার্চ মেলবোর্নে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।

২০২৫ সালের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের নেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯ ওয়ানডেতে তার সংগ্রহ ৩ হাজার ৯৯০ রান ও ৭৭ উইকেট। তিনি অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ম্যাক্সওয়েল। বিশেষ করে ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার অবিশ্বাস্য অপরাজিত ২০১ রানের ইনিংস ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। মুম্বাইয়ে সেই ম্যাচে তীব্র ক্র্যাম্পে ভুগেও একাই অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন তিনি।

এবার ক্রিকেট মাঠের বাইরে জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর একটি উপভোগ করছেন ম্যাক্সওয়েল।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি