প্রিন্ট করুন
Daily Barta Post
21-08-2026 09:57 AM

‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে: নুরুল হক নুর

অনলাইন ডেস্ক প্রকাশ : ১ দিন আগে
অনলাইন সংস্করণ
‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে: নুরুল হক নুর
সংগৃহীত ছবি

চলতি মাসের শেষের দিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ব্যাংকিং লেনদেনের পাশাপাশি দেশে ফিরে সরকারি বিভিন্ন সেবা গ্রহণেও সুবিধা পাবেন প্রবাসীরা। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও কার্ডধারীরা অগ্রাধিকার পাবেন।প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান ও দেশে ফেরার পর সরকারি সেবা গ্রহণকে সহজ করতেই সরকার এ কার্ড চালুর উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

বিরোধীদলের সমালোচনা করে নুরুল হক নুর বলেন, বিদুৎ সমস্যা নিয়ে বিরোধীদল বিভ্রান্তি ও প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, বাংলাদেশের নিজস্ব গ্যাস সীমিত। বিদেশিদের বিভিন্ন কারিগরি সহায়তা নিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত সময় আওয়ামী লীগের ১৬ বছরের লুটপাট ও টাকা পাচারের কারণে দেশে খুব বেশি বিদেশি মুদ্রা নেই। যে কারণে সরকারকে বিদেশি মুদ্রা রেখে কাজ করতে হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের সময় থেকে দেশে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে উল্লেখ করে প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, রেমিট্যান্সের রিজার্ভ বৃদ্ধির জন্য বৈধ পথে পাঠাতে হবে। এর মাধ্যমে বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন সংকট নিরসন করা সম্ভব হবে।

নুুরুল হক নুর বলেন, কৃষিকার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা করছে। সরকার ভালো ভালো পদক্ষেপের দিকে এগোচ্ছে। ছয় মাসে অনেক কিছু করা সম্ভব নয়, সরকারকে সময় দিতে হবে।

অনুষ্ঠানে জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌরভ ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি