প্রিন্ট করুন
Daily Barta Post
20-08-2026 08:53 PM

অ্যাকাউন্টস বিভাগে সিনিয়র অফিসার নিয়োগ দেবে এসএমসি

অনলাইন ডেস্ক প্রকাশ : ২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
অ্যাকাউন্টস বিভাগে সিনিয়র অফিসার নিয়োগ দেবে এসএমসি
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের অ্যাকাউন্টস বিভাগে সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে নিয়োগের জন্য গত ১৯ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
 
পদের নাম: সিনিয়র অফিসার
বিভাগ: অ্যাকাউন্টস
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সে বিবিএ/এমবিএ
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
অন্যান্য যোগ্যতা: আয়কর ও ভ্যাট আইন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা, বনানী
বেতন: আলোচনা সাপেক্ষে
 
নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, লভ্যাংশ, গ্র্যাচুইটি, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে তিনটি উৎসব বোনাস, স্বাস্থ্যসেবা ও লিভ এনক্যাশমেন্ট। সপ্তাহে দুই দিন ছুটিও থাকবে।
 
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
 
আবেদনের শেষ সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬।
সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি