প্রিন্ট করুন
Daily Barta Post
20-08-2026 08:54 PM

মির্জা ফখরুলের কপালে চুমু দিলেন জামায়াতের মুজিবুর রহমান

অনলাইন ডেস্ক প্রকাশ : ১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
মির্জা ফখরুলের কপালে চুমু দিলেন জামায়াতের মুজিবুর রহমান

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন শেষে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এ ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে পাশে বসে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।এরপর বিরোধী দলীয় নেতাসহ বিরোধী জোটের সংসদ সদস্যরা ছুটে এসে দেশের পরবর্তী রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। তার সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন। এসময় রাজশাহী-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান মির্জা ফখরুলের সঙ্গে হাত মেলান, তার কপালে চুমু দিয়ে শুভেচ্ছা জানান ও তার জন্য দোয়া করেন।এর আগে দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। মোট ৩৪৯ জন সংসদ সদস্য এ নির্বাচনে ভোটার ছিলেন। তাদের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন।ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।নির্বাচনে বিজয়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পান।নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি