প্রিন্ট করুন
Daily Barta Post
21-08-2026 12:26 AM

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা) প্রকাশ : ২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় আলোচনা সভা
ছবি: বার্তা পোস্ট

‎মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার গুণগত পরিবর্তন ও শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সঙ্গে সমন্বয় করে গড়ে তোলার লক্ষ্যে ভোলার চরফ্যাশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদ্রাসার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদ্রাসা এ সভার আয়োজন করে।
‎
‎মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-ঢাকার সহকারী রেজিস্ট্রার মো. জাহান উদ্দিন।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি মাওলানা মো. হারুন-অর-রশিদ, চরমাদ্রাজ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন হুমায়ুন সরমান এবং বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম।
‎
‎সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান, মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দীন, মুহাদ্দিস মাওলানা রফিকুল ইসলাম ও হাফেজ ডা. আবদুল মান্নান।
‎
‎বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, পাঠদানের আধুনিক পদ্ধতি অনুসরণ, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ এবং যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা জরুরি। এর মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তোলা সম্ভব।
‎
‎এর আগে অনুষ্ঠানে আগত অতিথিদের মাদ্রাসার পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
‎
‎সভাটি সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা জাহিদ হোসেন।
‎পরে প্রধান অতিথি মাদ্রাসার দেয়ালে "কারামাতিয়া প্রেস" নামে দেয়ালিকার ফলক উন্মোচন ও মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন। পরে সহকারী রেজিস্ট্রার জাহান  উদ্দিন মাদ্রাসায় অনুষ্ঠিত অনার্স পরীক্ষার হল পরিদর্শন করেন।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি