প্রিন্ট করুন
Daily Barta Post
27-09-2026 03:48 PM

লিবিয়া থেকে ফিরছেন উদ্ধার হওয়া ১৬২ বাংলাদেশি

অনলাইন ডেস্ক প্রকাশ : ১ বছর আগে
অনলাইন সংস্করণ
লিবিয়া থেকে ফিরছেন উদ্ধার হওয়া ১৬২ বাংলাদেশি

লিবিয়ার ডিটেনশন সেন্টার ও বিপদগ্রস্ত এলাকা থেকে উদ্ধার হওয়া ১৬২ জন বাংলাদেশি দেশে ফিরছেন।

বাংলাদেশ দূতাবাস, লিবিয়া এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ উদ্যোগে তাদের এই প্রত্যাবাসন সম্ভব হয়েছে।

ফিরিয়ে আনা অভিবাসীদের মধ্যে ১৪১ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে এবং ১৬ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। এ ছাড়া ত্রিপলীতে আরো ৫ জন বিপদে পড়া অভিবাসীকেও দেশে পাঠানো হচ্ছে।

আইওএম-এর সহায়তায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইট (UZ222) মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৪টা ৪০ মিনিটে লিবিয়ার বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। ফ্লাইটটি বুধবার (৯ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি