প্রিন্ট করুন
Daily Barta Post
23-08-2026 11:03 PM

গোপনে কিশোরীর গোসলের ভিডিও ধারণের চেষ্টা, অতঃপর...

গাজীপুর প্রতিনিধি প্রকাশ : ১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
গোপনে কিশোরীর গোসলের ভিডিও ধারণের চেষ্টা, অতঃপর...

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অপ্রাপ্ত কিশোরীর গোসলের ভিডিও গোপনে ধারণের চেষ্টার দায়ে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম ফখরুল হোসাইন ওই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত যুবক ফুলচান মিয়া (৩৮) রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ ফানাপুর এলাকার আনসার আলীর ছেলে।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কাজের সন্ধানে ওই যুবক তার স্ত্রীকে নিয়ে ছয় মাস আগে সফিপুর বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে উঠেন। তার স্ত্রী স্থানীয় একটি মহিলা পার্লারে কাজ করেন। শনিবার বিকালে একই বাড়ির ভাড়াটিয়া অপ্রাপ্ত কিশোরী গোসল করতে গেলে ওই যুবক মোবাইল ফোনে গোপনে ভিডিও ধারণের চেষ্টা করেন। স্থানীয়রা টের পেয়ে ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

পরে ওই যুবককে রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে থানার মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এক কিশোরীর গোপনে গোসলের ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে যুবককে ৬ মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি