প্রিন্ট করুন
Daily Barta Post
27-09-2026 03:48 PM

মেঘনার ১৬ কেজির কোরাল ২৪ হাজারে বিক্রি

মনপুরা (ভোলা) প্রতিনিধি প্রকাশ : ১ মাস আগে
অনলাইন সংস্করণ
মেঘনার ১৬ কেজির কোরাল ২৪ হাজারে বিক্রি
কোড়াল মাছ

ভোলার মনপুরায় মেঘনায় জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোরাল মাছ। মাছটি প্রতি কেজি ১ হাজার ৫শ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার কলাতলী ইউনিয়নের ডালচর মৎস্যঘাটে জোবায়ের হাসান রাজিব চৌধুরীর মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে কামাল মাঝি।

পরে নিলামে ১ হাজার ৫শ টাকা কেজি দরে ১৬ কেজি ওজনের কোরাল মাছটি ২৪ হাজার টাকায় নিলামে ক্রয় করেন মৎস্য ব্যবসায়ী জুবায়ের হাসান রাজিব চৌধুরী।

জেলে কামাল মাঝি জানান, মঙ্গলবার মেঘনায় জাল ফেলে মাছ শিকারের সময় অন্যান্য ছোট আকারের ইলিশের সঙ্গে বিশাল আকৃতির কোরাল মাছটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে কোরাল মাছটিও মৎস্য আড়তে নিয়ে নিলামে বিক্রি করেন।

মৎস্য ব্যবসায়ী শামীম তালুকদার জানান, তিনিসহ কয়েকজন মৎস্য ব্যবসায়ী নিলামে অংশ নেন। পরে ব্যবসায়ী রাজিব চৌধুরী মাছটি কিনে নেন। মাছটি লঞ্চযোগে ঢাকার কারওয়ানবাজারে পাঠানো হবে। সেখানে আরও বেশি দামে মাছটি বিক্রি করা যাবে বলে আশা করছেন তিনি।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনায় ইলিশের সংকট চলছে। এর মধ্যে বড় আকৃতির কোরাল বা পাঙাস মাছ জেলের জালে ধরা পড়লে তা জেলেদের জন্য কিছুটা স্বস্তির বিষয়। সামনে ইলিশের পাশাপাশি আরও বড় আকৃতির অন্যান্য মাছ ধরা পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি