প্রিন্ট করুন
Daily Barta Post
10-11-2026 07:42 PM

ইরানে পারমাণবিক বোমার ব্যবহার করবেন কি না জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ : ২ মাস আগে
অনলাইন সংস্করণ
ইরানে পারমাণবিক বোমার ব্যবহার করবেন কি না জানালেন ট্রাম্প
সংগৃহীত ছবি

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন কি না—এক সাংবাদিকের এমন প্রশ্ন শুনে চরম খেপে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি প্রশ্নটিকে ‘ফালতু ও বোকা মার্কা’ বলে উড়িয়ে দিয়ে জানান, পারমাণবিক বোমা ফেলার কোনো দরকারই নেই। সোমবার (৩১ আগস্ট) নিজের কার্যালয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন, ইরানকে সামরিকভাবে তারা ইতোমধ্যেই পুরো হারিয়ে দিয়েছেন। যে দেশকে হারিয়ে দেওয়া হয়েছে, তার ওপর নতুন করে পরমাণু বোমা ফেলার প্রশ্ন তোলাটাই অবান্তর।

তবে পারমাণবিক হামলা বাদ দিলেও সাধারণ সামরিক হামলার হুমকি ঠিকই বহাল রেখেছেন ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানকে কিছুতেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না।

সম্প্রতি হরমুজ প্রণালির কাছে ইরানের একটি দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর দুই দেশের উত্তেজনা আবার বেড়ে যায়। জবাবে ইরানও জর্ডান ও আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালায়। দুই দেশের এই পাল্টাপাল্টি আক্রমণের কারণে বিশ্ববাজারে তেলের দাম আবার বাড়তে শুরু করেছে।

সূত্র: গালফ নিউজ।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি