প্রিন্ট করুন
Daily Barta Post
26-09-2026 01:51 PM

স্ত্রীসহ সাংবাদিক আশফাকের বিরুদ্ধে অভিযোগ গঠন

অনলাইন ডেস্ক প্রকাশ : ৩ সপ্তাহ আগে
অনলাইন সংস্করণ
স্ত্রীসহ সাংবাদিক আশফাকের বিরুদ্ধে অভিযোগ গঠন
সংগৃহীত ছবি
গৃহকর্মীর অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
 
বুধবার (২ সেপ্টেম্বর) এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন আসামিপক্ষের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার ও ওমর ফারুক আসিফ অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে বিল্লাল হোসেন অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেন আসামিদের কাছে জানতে চান, তারা দোষী না নির্দোষ। এসময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। পরে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে প্রীতি ওড়ান নামে এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়।
 
প্রীতি ওড়ান নামের ১৫ বছর বয়সী ওই কিশোরী ওই ভবনের বাসিন্দা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করতেন। এ ঘটনায় মৃত গৃহকর্মী প্রীতির বাবা লুকেশ ওড়ান সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
 
মামলায় অবহেলা জনিত মৃত্যুর অভিযোগে দণ্ডবিধির ৩০৪ (ক) ধরায় অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত শেষে গত ৩১ মার্চ ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের এসআই এস এম মাহমুদ রেজা দুই জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি