প্রিন্ট করুন
Daily Barta Post
26-09-2026 04:20 PM

বিএনপির নতুন দায়িত্ব পেলেন এ্যানি

অনলাইন ডেস্ক প্রকাশ : ৩ সপ্তাহ আগে
অনলাইন সংস্করণ
বিএনপির নতুন দায়িত্ব পেলেন এ্যানি
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি। গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচন কার্যক্রম পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে এ কমিটিকে।
 
কমিটির আহ্বায়ক করা হয়েছে সংসদ সদস্য ও পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিএনপির সহদফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।     
 
কমিটির সদস্যরা হলেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার এবং মো. আবদুস সাত্তার পাটোয়ারী।
 
ঢাবি সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার নির্বাচনী প্রক্রিয়ায় কমিটিটি সমন্বয় ও পর্যালোচনার দায়িত্ব পালন করবে।
সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি