প্রিন্ট করুন
Daily Barta Post
25-09-2026 01:40 PM

বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কাজে আ.লীগ নেতার বাধা

বরিশাল প্রতিনিধি প্রকাশ : ৩ সপ্তাহ আগে
অনলাইন সংস্করণ
বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কাজে আ.লীগ নেতার বাধা
সংগৃহীত ছবি

বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কাজে বাধা প্রদানের অভিযোগ উঠেছে রাইভিউল কবির স্বপন নামের কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অধিগ্রহণকৃত জমিতে নিজের দাবি করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করে দেন।

খবর পেয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঘটনাস্থলে ছুটে যান বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি জমি নিয়ে বিরোধের সমাধান দেন।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের জন্য বরিশাল নগরীর রূপাতলী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রাইভিউল কবির স্বপনের কাছ থেকে জমি অধিগ্রহণ করে সরকার। সেই জমিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় নির্মাণ হয়েছে।

সম্প্রতি ওই জমিতে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। দপ্তরের বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের অভিযোগ- সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করলে জমির পূর্বের মালিক রাইভিউল কবির স্বপন বাধা দেন। তিনি কাজ বন্ধ করে দেন।

বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে অবগত হয়ে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে যান বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক মুহাম্মদ ইকবাল হোসেন, উপপরিচালক মো. জাফর আলী খান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় উভয় পক্ষেল সঙ্গে কথা শোনেন প্রশাসক বিলকিস জাহান শিরীন। পরে সরকারি কাজে কোনোভাবেই বাধা প্রদান না করার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকে নির্দেশ দেন। পাশাপাশি জমি নিয়ে যে বিরোধ আছে তা মাপঝোপ করে বুঝিয়ে দেওয়ার কথা বলেন প্রশাসক।

তবে সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ এড়িয়ে গিয়ে রাইভিউল কবির স্বপন বলেন, সরকারের কাছে এক একর জমি আমিই বিক্রি করেছি। জেলা প্রশাসন থেকে জমি মেপে নিয়েছে। সেখানে মাপঝোপে একটু ঝামেলা হয়েছে। বিসিসির প্রশাসক আসছিলেন। তিনি বিষয়টি সমাধান করে দিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি