প্রিন্ট করুন
Daily Barta Post
26-09-2026 04:19 PM

আরও ২ মামলায় হাইকোর্টে জামিন চিন্ময় দাসের

অনলাইন ডেস্ক প্রকাশ : ২ সপ্তাহ আগে
অনলাইন সংস্করণ
আরও ২ মামলায় হাইকোর্টে জামিন চিন্ময় দাসের
সংগৃহীত ছবি

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ রোববার জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন।

এর আগে হাইকোর্ট গত ৩ আগস্ট একই অভিযোগ সংক্রান্ত দুই মামলায় তাকে জামিন দেন। তবে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন থাকায় এখনই তিনি কারামুক্ত হতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম কোতোয়ালী থানার দুই মামলায় রোববার জামিন হয়েছে। তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। এর আগে দু’টা সিআর মামলায় জামিন পেয়েছেন তিনি। এছাড়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন এ আইনজীবী।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি