প্রিন্ট করুন
Daily Barta Post
26-09-2026 01:35 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তির আবেদন শুরু

অনলাইন ডেস্ক প্রকাশ : ২ সপ্তাহ আগে
অনলাইন সংস্করণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তির আবেদন শুরু
সংগৃহীত ছবি
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি প্রোগ্রামে পূর্ণকালীন ও খণ্ডকালীন গবেষক ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে। আগ্রহীরা অনলাইনে আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত প্রাথমিক আবেদন করতে পারবেন।
 
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইটে গিয়ে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।
 
আবেদন সম্পন্ন করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ের মাধ্যমে অথবা পে-স্লিপ ডাউনলোড করে নির্ধারিত প্রাথমিক আবেদন ফি জমা দিতে হবে। 
 
আবেদনকারীদের অনলাইন থেকে প্রাথমিক আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে ১১ অক্টোবর তারিখের মধ্যে।
 
এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য নির্ধারিত বিষয়, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য শর্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
 
আগ্রহী প্রার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা দেখতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি