প্রিন্ট করুন
Daily Barta Post
10-11-2026 07:50 PM

অচেতন অবস্থায় উদ্ধার মেঘমল্লার বসু, এখন শঙ্কামুক্ত

অনলাইন ডেস্ক প্রকাশ : ২ মাস আগে
অনলাইন সংস্করণ
অচেতন অবস্থায় উদ্ধার মেঘমল্লার বসু, এখন শঙ্কামুক্ত
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার পর বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাকিম।

তিনি জানান, মেঘমল্লার বসুকে বাসায় পাওয়া যাচ্ছিল না। পরে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে আনুমানিক রাত ১২টা নাগাদ অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সেসময় তার শরীরে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন দেখা যায়নি।

মুহাম্মদ মোস্তাকিম বলেন, উদ্ধারের পর প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত রয়েছেন। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি