প্রিন্ট করুন
Daily Barta Post
08-08-2026 02:07 AM

সরকার বন্যা পরিস্থিতি গুরুত্বসহ দেখছে

মোঃ মাসুদ পাটোয়ারী প্রকাশ : ১ বছর আগে
অনলাইন সংস্করণ
সরকার বন্যা পরিস্থিতি গুরুত্বসহ দেখছে

অতিবৃষ্টির কারণে দেশের তিন জেলায় সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অতিবৃষ্টির কারণে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলায় সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ এবং পরিস্থিতি বিবেচনায় দ্রুত ব্যবস্থাগ্রহণ করছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত আলোচনা হয়েছে।

‘বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে মুসাপুর রেগুলেটর ও বামনি ক্লোজারের নকশা চূড়ান্তকরণ, ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তকরণ এবং নোয়াখালীর খাল ও ড্রেনেজ অবমুক্তসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে।’

প্রেস উইং থেকে আরও বলা হয়, দুর্যোগ মোকাবিলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই দুই জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, তীর প্রতিরক্ষা ও পানি নিয়ন্ত্রণ অবকাঠামো মেরামতের কাজ চলমান।

সম্পাদক ও প্রকাশক : মোঃ মাসুদ পাটোয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01797361771 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি