প্রিন্ট করুন
Daily Barta Post
26-09-2026 12:23 PM

যুক্তরাষ্ট্র সফরে সানফ্রান্সিসকো যাচ্ছেন না প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশ : ১ সপ্তাহ আগে
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্র সফরে সানফ্রান্সিসকো যাচ্ছেন না প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও
জাতিসংঘের অধিবেশন শেষে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো যাওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রীর সেই সফর বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘ সময় দেশের বাইরে না থাকা এবং রাষ্ট্রীয় ব্যয় কমানোর বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী সফরটি সংক্ষিপ্ত করার আগ্রহ জানিয়েছেন। 
 
অন্য যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশের জন্য এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন আলাদা। প্রায় চার দশক পর আবারও বাংলাদেশের একজন কূটনীতিক জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে। ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই অধিবেশনে সরকারপ্রধান হিসেবে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বেন তারেক রহমান। ২৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নিতে পারেন।
 
পূর্বপরিকল্পনা অনুযায়ী, জাতিসংঘের কর্মসূচি শেষে সানফ্রান্সিসকো যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেখানে প্রবাসী বাংলাদেশিদের কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ারপাশাপাশি প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা থাকলেও সফরসূচি সংক্ষিপ্ত হওয়ায় এসব কর্মসূচি বাদ পড়ছে।
 
শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা ৩০ এর কম হবে। সেভাবেই সাজানো হচ্ছে তালিকা। রাষ্ট্রীয় অর্থের অপচয় কমানো এবং অপ্রয়োজনীয় সময় ব্যয় এড়ানোর লক্ষ্যেই এসব সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি