প্রিন্ট করুন
Daily Barta Post
26-09-2026 01:36 PM

তল্লাশীর নামে পর্যটক হয়রানি, চার হাইওয়ে পুলিশ বরখাস্ত

অনলাইন ডেস্ক প্রকাশ : ১ সপ্তাহ আগে
অনলাইন সংস্করণ
তল্লাশীর নামে পর্যটক হয়রানি, চার হাইওয়ে পুলিশ বরখাস্ত
সংগৃহীত ছবি

সিলেটের জাফলংগামী পর্যটকদের চোরাচালানবিরোধী অভিযানের নামে হয়রানির অভিযোগ প্রমাণ হওয়ায় হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এক দাপ্তরিক আদেশে তামাবিল হাইওয়ে থানায় কর্মরত ওই চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়।

বৃস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে সিলেট রিজিওনের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা। 

দীপক জ্যোতি খীসা জানান, সিলেটের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ এলাকায় জাফলং থেকে কম্বল কিনে ফেরা এক পর্যটককে বাস থামিয়ে হেনস্থা ও অন্যায্য জিজ্ঞাসাবাদের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে চূড়ান্ত আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশ সুপার আরও বলেন, আইন অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহন থামিয়ে তল্লাশি চালানোর আইনগত অধিকার পুলিশের রয়েছে। কিন্তু তল্লাশির নামে অন্যায় সুবিধা আদায় বা অযথা কাউকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা অপরাধ। সীমান্তঘেঁষা সিলেটে চোরাচালান ঠেকাতে পুলিশের তৎপরতা বাড়লেও সাধারণ পর্যটকরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি