প্রিন্ট করুন
Daily Barta Post
25-09-2026 12:03 PM

অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় রংপুর দখল করেছে জামায়াত : রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক প্রকাশ : ৬ দিন আগে
অনলাইন সংস্করণ
অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় রংপুর দখল করেছে জামায়াত : রাশেদ খাঁন
অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী রংপুর দখল করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ‘রংপুরে বিএনপির সাংগঠনিক অবস্থান খুবই ভালো। জাতীয় নির্বাচনে বিএনপির যে সাংগঠনিক অবস্থা ও জনপ্রিয়তা তাতে রংপুরের মাটিতে ছয়টি আসনেই বিএনপির প্রার্থী পরাজিত হবে, এটা অবিশ্বাস্য।’
 
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ ও গুলিবিদ্ধ হওয়ার সেই ঐতিহাসিক স্থান পরিদর্শন শেষে রাশেদ খাঁন এসব কথা বলেন।       
রাশেদ খাঁন বলেন, ‘নির্বাচনের আগে রংপুর ও খুলনা বিভাগে প্রশাসনিক সেটআপ এমনভাবে জামায়াতিকরণ করা হয়েছে, যাতে করে নির্বাচনে বিএনপিকে ভোট দিলেও জামায়াতের প্রার্থীকে পাস দেখানো হবে। অথচ জামায়াতের পক্ষ থেকে বলা হয়, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং বুকে পাথর চাপা দিয়ে জামায়াতের আমির সেই নির্বাচন মেনে নিয়েছেন।’ 
সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি