প্রিন্ট করুন
Daily Barta Post
26-09-2026 11:32 AM

মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০

অনলাইন ডেস্ক প্রকাশ : ১ দিন আগে
অনলাইন সংস্করণ
মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০
সংগৃহীত ছবি
ভোলার মনপুরায় মেঘনা নদীতে জাল পাতা নিয়ে ৪ জেলে ট্রলারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জেলে গুরুত্বর আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। দুই জেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
 
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল সংলগ্ন পূর্বপাশের মেঘনায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত জেলেরা হলেন, রসিদ মোল্লা মাঝিসহ ট্ররারে থাকা নাহিদ, দুলু কাজী ও ইদ্রিস আলী মাঝি। এদের সবার বাড়ি শরিয়তপুর জেলার বিভিন্ন গ্রামে। অপর আহত ৫ জেলের ফারুক কোম্পানি ও হারুন সাঝি মৎস্য আড়তের ট্রলারের জেলে।
 
আহত জেলে ও প্রত্যক্ষদর্শী জেলে সূত্রে জানা যায়, উপজেলার জংলারখাল সংলগ্ন পূর্বপাশের মেঘনায় মাছ শিকারের জন্য জাল ফেলছিল জংলারখাল মৎস্য ঘাটের ওবায়দুলের আড়তে রসিদ মোল্লা মাছ ধরার ট্রলার। এই সময় ফারুক কোম্পানির মাছের আড়তের দুই ট্রলার ও হারুন সাঝির মাছের আড়তের একটি ট্রলারের জেলেরা জাল ফেলতে বাধা দেয়। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে রসিদ মোল্লা ট্রলারে ৫ জেলে সহ ওই তিন ট্রলারে থাকা ৫ জেলে সহ ১০ জেলে আহত হয়। আহতদের ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অপর ৫ জেলেকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।  জংলারখাল মৎস্য ঘাটের আড়তদার ওবায়দুল জানান, মেঘনায় জাল পাতা নিয়ে সংঘর্ষের ঘটনায় আড়তে মাছ দেওয়া চাঁদপুরের জেল রসিদ মোল্লাসহ ট্রলারে থাকা ৫ জেলেকে আহত করা হয়।
 
অপরদিকে মৎস্য আড়তদার ফারুক কোম্পানি ও হারুন সাঝি জানান, মেঘনায় মাছ শিকারের সময় সংঘর্ষে ১০ জেলে আহত হয়। বিষয়টি স্থানীয়ভাবে সালিশ করে সমাধান করা হবে।
 
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 
সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি