প্রিন্ট করুন
Daily Barta Post
26-09-2026 11:32 AM

অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা

বিনোদন ডেস্ক প্রকাশ : ১ দিন আগে
অনলাইন সংস্করণ
অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা
সংগৃহীত ছবি

বলিউডের কাপুর পরিবারের সদস্য কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের নাতি অভিনেতা আদার জৈন একটা সময় অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেত্রী আলেখা আদভানির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন আদার ও আলেখা আদভানি। 

তাদের বিয়ের অনুষ্ঠানে বলিউডের তারকাদের উপস্থিতিতে বসেছিল চাঁদের হাট। অভিনেতা রণবীর কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর, সাইফ আলি খান, কারিশমা কাপুরসহ কাপুর পরিবারের সদস্যদের পাশাপাশি আম্বানি পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন সেই জমকালো আয়োজনে। 

তবে সেই সময় তাদের বিয়ের আইনি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। রাজকীয় আয়োজনে বিয়ের প্রায় দেড় বছর পর অবশেষে নিজেদের বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এ তারকা দম্পতি। সম্প্রতি গণেশচতুর্থীর দিনে পারিবারিকভাবে ম্যারেজ রেজিস্ট্রির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

২০১৭ সালে ‘কয়েদি ব্যান্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় আদার জৈনের। পরে তাকে ‘হ্যালো চার্লি’ সিনেমায় দেখা যায়। সম্প্রতি তাদের সামাজিক মাধ্যমে সেই বিশেষ মুহূর্তের বেশ কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন আদার ও আলেখা। ছবির সঙ্গে মজার ক্যাপশনে তারা লিখেছেন— ট্রায়াল পিরিয়ড শেষ। এবার আর ফেরত দেওয়া বা পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এরপর তারকা দম্পতি আরও লিখেছেন, অফিশিয়ালি মিস্টার অ্যান্ড মিসেস জৈন! অবশেষে আমার পছন্দের মানুষের সঙ্গে সম্পর্কটাকে আইনি রূপ দিলাম। আশীর্বাদ করার জন্য ধন্যবাদ গণপতি বাপ্পা।

তাদের এই পোস্ট সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রশ্ন ওঠে— তাহলে কি এতদিন আইনিভাবে বিবাহিত ছিলেন না তারা? 

মূলত ২০২৫ সালে সামাজিক ও ধর্মীয় রীতিতে বিয়ে করলেও ম্যারেজ রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিকতা বাকি ছিল। এবার সেই প্রক্রিয়াও সম্পন্ন করলেন তারা।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি