প্রিন্ট করুন
Daily Barta Post
26-09-2026 08:43 PM

জাসদ কার্যালয়ে আ.লীগের ‘গোপন’ বৈঠকের প্রস্তুতি, আটক শতাধিক নেতাকর্মী

অনলাইন ডেস্ক প্রকাশ : ৪০ মিনিট আগে
অনলাইন সংস্করণ
জাসদ কার্যালয়ে আ.লীগের ‘গোপন’ বৈঠকের প্রস্তুতি, আটক শতাধিক নেতাকর্মী
সংগৃহীত ছবি
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
 
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে গোপন বৈঠক করছেন। সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এখান থেকে তাদের আটক করা হয়। তারা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন, সে বিষয়েও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
 
 
অভিযান সম্পূর্ণ শেষ হলে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলেও জানান তিনি। 
 
সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি