প্রিন্ট করুন
Daily Barta Post
26-09-2026 08:43 PM

পতিত স্বৈরাচারকে সুবিধা না দেওয়ার আহ্বান নজরুল ইসলাম খানের

অনলাইন ডেস্ক প্রকাশ : ৩৮ মিনিট আগে
অনলাইন সংস্করণ
পতিত স্বৈরাচারকে সুবিধা না দেওয়ার আহ্বান নজরুল ইসলাম খানের
সংগৃহীত ছবি
সরকারের বিরোধিতা করতে গিয়ে পতিত স্বৈরাচার সুবিধা পায় এমন কোনো কর্মকাণ্ডে বিরোধীদলগুলোকে না জড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। একই সঙ্গে দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। 
 
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন নজরুল ইসলাম খান।
তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি হলে সরকারের উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত হতে পারে। আর এতে শেষ পর্যন্ত ভোগান্তির শিকার হবেন সাধারণমানুষ। এ কারণে সরকারের বিরোধিতা করার ক্ষেত্রেও বিরোধী দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।      
 
নজরুল ইসলাম খান বলেন, সরকারের নিছক বিরোধিতা না করে গঠনমূলক সমালোচনা করা উচিত।
 
দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।
সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি