প্রিন্ট করুন
Daily Barta Post
27-09-2026 09:08 PM

মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৬ জন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন
অনলাইন ডেস্ক প্রকাশ : ২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৬ জন
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। 
 
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফয়সল আমিন।এ নিয়ে উপনির্বাচনে অংশ নিতে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জামা নিয়েছেন। অন্য ৫ জন হলেন, ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামী প্রার্থী দেলাওয়ার হোসেন, বিএনপির অপর প্রার্থী ওবায়দুল্লাহ মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাদেমুল ইসলাম ও খেলাফত আন্দোলন আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেস হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
 
 
মনোনয়নপত্র জমা দেওয়ার পর মির্জা ফয়সাল আমিন বলেন, আমার প্রত্যাশা মূলত এই ঠাকুরগাঁওকে নিয়ে। আমার একটা স্বপ্ন আছে, আমাদের সকলেরই একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলো আমরা পূরণ করতে চাই।          
 
তিনি বলেন, আমরা দেখতে চাই ঠাকুরগাঁও একটা অসাধারণ সুন্দর, বসবাসযোগ্য জনপদ হিসেবে প্রস্ফুটিত হবে। এখানে মানুষ শান্তিতে বসবাস করবে, বেকারদের কর্মসংস্থান হবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ ও বৈষম্য থাকবে না। আমরা সেই স্বপ্ন দেখি। সেই স্বপ্ন পূরণের জন্য যে কাজগুলো করা দরকার, সেগুলোই আমরা করতে চাই।
 
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।
 
সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি