প্রিন্ট করুন
Daily Barta Post
10-11-2026 06:31 AM

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুটি পূজামণ্ডপ পরিদর্শনে ফিরোজ মুন্সির প্রতিনিধি দল ।

মনপুরা (ভোলা) প্রতিনিধি । প্রকাশ : ২ সপ্তাহ আগে
অনলাইন সংস্করণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুটি পূজামণ্ডপ পরিদর্শনে ফিরোজ মুন্সির প্রতিনিধি দল ।
লালমোহন ডাক্তার বাড়ী পূজামন্ডপ থেকে তোলা ।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ফিরোজ মুন্সির এক বিশেষ প্রতিনিধি দল।

সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টায় প্রতিনিধি দলটি ইউনিয়নের ঐতিহ্যবাহী 'নগেন্দ্র ডাক্তার বাড়ী পূজামণ্ডপ' এবং 'লালমোহন ডাক্তার বাড়ী পূজামণ্ডপ' পরিদর্শন করে।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা মণ্ডপ প্রাঙ্গণে পৌঁছে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত এবং উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। একই সাথে মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। উৎসবের আবহকে আরও আনন্দময় করতে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ফিরোজ মুন্সির পক্ষ থেকে দুটি পূজামণ্ডপ পরিচালনা কমিটির হাতে শুভেচ্ছা উপহার ও আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।

এ সময় আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রতিনিধি দলের প্রধান বলেন,বাংলাদেশ অসাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে সকল ধর্মের মানুষ পরম সৌহার্দ্য ও শান্তিতে বসবাস করে আসছে। আমাদের প্রিয় নেতা আলহাজ্ব মোঃ ফিরোজ মুন্সি সাকুচিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা এবং প্রতিটি ধর্মের মানুষের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের জাতীয় সম্প্রীতির উৎসব।"

দুটি মণ্ডপের পূজা পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সমাজ আলহাজ্ব মোঃ ফিরোজ মুন্সির এই আন্তরিক উদ্যোগ, সফর এবং সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি