প্রিন্ট করুন
Daily Barta Post
26-09-2026 11:59 AM

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন সেরিমনি

মোঃ মাসুদ পাটোয়ারী প্রকাশ : ১ বছর আগে
অনলাইন সংস্করণ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন সেরিমনি

নানা আয়োজনে শেষ হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের ৮ম ব্যাচের গ্র্যাজুয়েশন সেরিমনি।

শনিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে অর্থনীতি বিভাগ এবং ইমার্জিং ইকোনমিস্টস ফোরাম (ইইএফ)। এসময় নবীন গ্র্যাজুয়েটদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিআইইউ বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. গণেশ চন্দ্র শাহা, রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, ছাত্রকল্যাণ উপদেষ্টা মো: শাহ আলম চৌধুরী এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বাবর আহমেদসহ বিভাগীয় শিক্ষকবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি