প্রিন্ট করুন
Daily Barta Post
10-11-2026 07:48 PM

ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে

ছাত্রদল সেক্রেটারি
অনলাইন ডেস্ক প্রকাশ : ২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে

ডাকসুর ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

ডাকসুর ভিপি ও শিবির নেতা সাদিক কায়েমের প্রতি ইঙ্গিত করে নাসির বলেন, সাদিক কায়েম ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) সভাপতি সাদ্দাম হোসেনের ডাকে সাড়া দিয়ে পরিবারকে সময় দিচ্ছেন। তিনি নিজেই সেটি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে চলমান ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

নাছির উদ্দীন নাছির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। কারণ, অতীতে তার সঙ্গে ছাত্রলীগের একটি সম্পর্ক ছিল। ২০১৪-১৫ সালের আন্দোলন-পরবর্তী সময়ে বিএনপি ও ছাত্রদলের আন্দোলন পরাস্ত করতে ছাত্রলীগের মিছিলে তাকে দেখা গেছে। ছাত্রলীগের প্রতি তার পুরোনো প্রেম, সেটি ধারণ করা জন্য তিনি হয়তো এখন ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে নেই।

তিনি আরও বলেন, সাদিক কায়েমের অতীত কর্মকাণ্ডের কারণে তার বক্তব্য নিয়ে প্রশ্ন রয়েছে। তার বিভ্রান্তিকর বক্তব্যকে পুঁজি করে ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে।

নাছির বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ধর্মঘট পালনের যে আহ্বান জানিয়েছেন, সেখানে বাংলাদেশে শুধু কয়েকজন লোক সেই আহ্বানে সাড়া দিয়েছেন, তাদের মধ্যে শিবিরের কয়েকজন অন্যতম। সাধারণ শিক্ষার্থীরা এ কার্যক্রমে সাড়া দেয়নি।তিনি বলেন, বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। তবে দেশের মানুষ ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে। ছাত্রদল শিক্ষার্থীদের পাশে রয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি