প্রিন্ট করুন
Daily Barta Post
14-11-2026 10:55 PM

প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ-পাকিস্তান

ক্রীড়া ডেস্ক প্রকাশ : ১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ-পাকিস্তান
সংগৃহীত ছবি

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও জালে দেখা পায়নি কোনো দলই। গোল না পেলেও ম্যাচে আধিপত্য ছিল বাংলাদেশের। বলের দখল কিংবা আক্রমণ সব জায়গায় এগিয়ে ছিল স্বাগতিকরা।

বাংলাদেশ ও পাকিস্তান, দুই দলের শটই পোস্টে লেগেছে। বাংলাদেশের আক্রমণগুলো পাকিস্তানের বক্সের সামনে গিয়ে থেমে যাচ্ছে। পাকিস্তানও কয়েকবার ভয় ধরিয়েছে তবে গোল পায়নি।

অল্পের জন্য গোল পায়নি বাংলাদেশ। শমিত সোমের হেড থেকে পাওয়া বলে দুর্দান্ত একটা শট নিয়েছিলেন রাকিব। কিন্তু তার সেই জোরাল শট প্রথমে ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলকিপার, পরে তার হাত থেকে ছুটে গিয়ে বল লেগেছে পোস্টে। গোলবঞ্চিত হয় বাংলাদেশ।খেলার ৩০ মিনিটে পাকিস্তান তারিক কাজী ফাঁকায় বল পেয়েও শটে গোল নিশ্চিত করতে পারেননি। বল পোস্টে লাগায় গোল বঞ্চিত থাকে পাকিস্তান।

ম্যাচের প্রথম দুই মিনিটে দুটি ভালো আক্রমণ করেছে পাকিস্তান। শমিত সোমের মিস পাস থেকে শুরু হওয়া আক্রমণে লক্ষ্যে শটও রেখেছিল তারা। তবে মেহেদী হাসান শ্রাবন ঝাঁপিয়ে দুই হাত দিয়ে দুর্দান্ত সেভ দিয়েছেন। পরের মিনিটের আক্রমণ যদিও আর গোলকিপার পর্যন্ত পৌঁছায়নি। আত্মবিশ্বাসী শুরু করেছে পাকিস্তান, বাংলাদেশ একটু চাপে।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি