ঢাকা | রবিবার, ৯ আগস্ট ২০২৬
রবিবার, ৯ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     বাংলাদেশকে চাপে রাখতে ভারত ‘হাসিনা কার্ড’ খেলছে: সাইফুল হক      বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ      ঢাকা-বরিশাল মহাসড়কে ১৩ জন ডাকাত গ্রেপ্তার      আফগানিস্তানও শিক্ষাখাতের বরাদ্দে আমাদের চেয়ে এগিয়ে: জাবি উপাচার্য      বিশ্বের যেখানেই থাকুন না কেন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি      পর্যটন শিল্পের উন্নয়নকল্পে তরুণদের এগিয়ে আসতে হবে -প্রধান উপদেষ্টা      তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে: -ডা. জাহিদ

রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত

রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
জনতার কথা বলে।
Daily Barta Post

রাজধানীতে রাস্তা পারাপারের সময় দুই বাসের মাঝখানে চাপা পড়ে জহিরুল হক (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাতে বুয়েট ও বকশীবাজার মোড়ের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় জহিরুল হককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জহিরুল হকের বোন সিনথিয়া আক্তার বলেন, এশার নামাজ পড়ে আমার ভাই বুয়েট ও বকশীবাজারের মধ্যখানের রাস্তা পারাপারের সময় দুই বাসের চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, জহিরুল হকের ছোট ছেলে মানে আমার ভাতিজা ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। আমার ভাই মেডিকেলের দিকেই আসছিলেন। তাদের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী থানার বাবু পাড়া গ্রামে। ভাইয়ের দুই ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এলাকা ভিত্তিক সংবাদ