ঢাকা | শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ      ঢাকা-বরিশাল মহাসড়কে ১৩ জন ডাকাত গ্রেপ্তার      আফগানিস্তানও শিক্ষাখাতের বরাদ্দে আমাদের চেয়ে এগিয়ে: জাবি উপাচার্য      বিশ্বের যেখানেই থাকুন না কেন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি      পর্যটন শিল্পের উন্নয়নকল্পে তরুণদের এগিয়ে আসতে হবে -প্রধান উপদেষ্টা      তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে: -ডা. জাহিদ      দেশে চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে: -ডা. জাহিদ

তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে:  -ডা. জাহিদ
জনতার কথা বলে।
Daily Barta Post
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জেড এম জাহিদ হোসেন বলেছেন কয়েক সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে মন্তব্য করলেন দলটির বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায়

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ এই কর্মসূচির আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল

ডা. জাহিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের যারা সম্পৃক্ত ছিলেন সব মানুষের নেতা তারেক রহমান। আমি কয়েকদিন আগেও বলেছি, আপনারা দেখতে পাবেন কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে শুধু বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি সেটির নেতৃত্ব দেবেন

দলীয় মনোনয়নের ব্যাপারে তিনি বলেন, বিএনপি এত বড় দল যে, এর মনোনয়নপ্রত্যাশী মানুষের সংখ্যা যত সিট আছে তার চেয়ে ১০ গুণ। কাজেই কে প্রার্থী হবেন, কে হবেন না সেটির জন্য আমাদের স্থানীয় জেলার নেতারা আছেন, দলের পক্ষ থেকে জরিপ এবং জনগণের ভালোবাসায় যেসব মানুষ নিজ নিজ এলাকায় উদ্ভাসিত তাদেরই আপনারা দেখতে পাবেন। কিন্তু ইদানিং সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকায় যেসব নিউজ আসছে তার ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে গত পরশু দলের মুখপাত্র রিজভী আহমেদ পরিষ্কার করেছেন ।তবে নির্বাচনী প্রক্রিয়া যেহেতু এটি একটি ধারাবাহিক কার্যক্রম সেটি আমাদের অব্যাহত

তিনি আরো বলেন, বিএনপি জনগণের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিল, আছে, থাকবে। আমরা সবসময় বলতাম স্বৈরাচারের দোষর কারা ছিল। ৮৬ তেও দেখেছেন, এখনো দেখছেন। কাজেই আপনাদের সজাগ থাকতে বলবো। দেশের মানুষ দেখছে যে, সত্যিকার অর্থে স্বৈরাচারের সঙ্গে সম্পৃক্ততা কাদের রয়েছে

সময় আওয়ামী লীগের বিষয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, এই দলের ইতিহাস, এই দলের নেতাদের ইতিহাস কোনো দিনই জনগণের পক্ষে ছিল ওনারা জনগণের ভালোবাসা অর্জন করার চেয়ে জনগণের ওপর চেপে বসার রাজনীতিতে বিশ্বাসী। ওনারা দেশকে মনে করেন তাদের পৈতৃক সম্পত্তি। মন যেভাবে চায় সেভাবে চালালে দেশবাসী খুশি হবে

তবে একটি জিনিস মনে রাখতে হবে, শেষ বিচারের মালিক আল্লাহ রাব্বুল আল আমিন। মাঠে আসেন, আপনাদের সত্যিকারে কীভাবে প্রতিহত করতে হয়, প্রত্যাখ্যান করতে হয় জনগণ তা জানে পরিশেষে এ কথা মন্তব্য করেন।

এলাকা ভিত্তিক সংবাদ