ঢাকা | শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ      ঢাকা-বরিশাল মহাসড়কে ১৩ জন ডাকাত গ্রেপ্তার      আফগানিস্তানও শিক্ষাখাতের বরাদ্দে আমাদের চেয়ে এগিয়ে: জাবি উপাচার্য      বিশ্বের যেখানেই থাকুন না কেন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি      পর্যটন শিল্পের উন্নয়নকল্পে তরুণদের এগিয়ে আসতে হবে -প্রধান উপদেষ্টা      তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে: -ডা. জাহিদ      দেশে চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

জুলাই সনদ না হলে দায়ী থাকবে অন্তর্বর্তী সরকার

জুলাই সনদ না হলে দায়ী থাকবে অন্তর্বর্তী সরকার
জনতার কথা বলে।
Daily Barta Post

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, চলতি মাসেই জুলাই সনদ না হলে এর জন্য দায়ী থাকবে সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, ‘যারা আজকে সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছে খানা-পিনা করছে, সন্ধ্যা বেলায় চলে যাচ্ছে এবং কোন সিদ্ধান্ত দিচ্ছে না, তারা কারা?’

রাজধানীর মিরপুরে এক মৌন মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মিছিলটির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম। অথচ, বিএনপি ঐক্যমত পোষণের জন্য এগিয়ে আসছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যে দলটি এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে, মানুষের সেন্টিমেন্টের (অনুভূতি) বিরুদ্ধে গেছে- তারা এবার ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আরেকটি দল রয়েছে যারা নাকি হাতপাখা দিয়ে ১৬ বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারাও নাকি পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না।’

সালাহউদ্দিন বলেন, ‘আজকে যারা নতুন নতুন বাক্য বিশারদ হয়েছেন রাজনীতিতে, তাদের উদ্দেশ্যে নসিহত করছি- এই স্বপ্ন দেখা ভালো। কিন্তু কেউ যদি নির্বাচন নিয়ে অনিশ্চিত পরিস্থিতি তৈরি করে এবং নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চায় তাদের উদ্দেশ্যে হচ্ছে- ফ্যাসিবাদের দোসরা যেন আবার পুনর্বাসিত হয়।’

এলাকা ভিত্তিক সংবাদ