ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান     ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা

মনপুরায় বন্ধুর স্ত্রীর গলায় ছুরি ধরে ধর্ষণ করলো বন্ধু, থানায় মামলা

অভিযুক্ত বন্ধু আটক
মনপুরায় বন্ধুর স্ত্রীর গলায় ছুরি ধরে ধর্ষণ করলো বন্ধু, থানায় মামলা
জনতার কথা বলে।
Daily Barta Post

ভোলার মনপুরায় রাতের আঁধারে ঘরে প্রবেশ করে বন্ধুর স্ত্রী'র গলায় ছুরি ধরে ধর্ষণ করে বন্ধু। খবরপেয়ে অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত বন্ধু তানজিলকে আটক করে পুলিশ।

শুক্রবার দুপুর ১২ টায় ধর্ষিতা গৃহিনীর মামালায় আটককৃত তানজিলকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এদিকে শুক্রবার দুপুর ২ টায় লঞ্চযোগে ধর্ষিতা ওই গৃহিনীকে ডাক্তারী পরীক্ষার ( ফরেনসিক বা ডিএনএ) জন্য ভোলা জেলা হাসাপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন ওসি মাজাহারুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে হালিম হুজুরের বাড়িতে এই ধর্ষণের ঘটনা ঘটে।

আটককৃত ধর্ষণে অভিযুক্ত আসামী হলেন, উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ফিরোজের ছেলে মোঃ তানজিল (২৬)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষিতা গৃহিনীর স্বামী মোঃ মিজান ও ধর্ষণে অভিযুক্ত মোঃ তানজিল ঘনিষ্ঠ বন্ধু। ঘটনারদিন বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় স্বামীর বন্ধু তানজিল কৌশলে ঘরে প্রবেশ করে। পরে গলায় ছুরি ধরে হুমকি দেয় চিৎকার করলে মেরে ফেলবে। পরে ওই ঘরে বন্ধুর স্ত্রী গৃহিনীকে ধর্ষণ করে চলে যায়। এরপর রাত সাড়ে ১২ টায় বাজার থেকে গৃহিনীর স্বামী মিজান  আসলে তার সাথে ঘটে যাওয়া ঘটনা জানান। পরে ধর্ষিতার গৃহিনীর স্বামী প্রতিবেশিদের সহযোগিতায় পুলিশকে খবরদেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত স্বামীর বন্ধু তানজিলকে আটক করে। শুক্রবার দুপুর ১২ টায় ওই ধর্ষিতা গৃহিনী বাদী হয়ে তানজিল সহ অজ্ঞাত আরও একজনের নামে থানায় মামলা করে।

এই ব্যাপারে ওই গৃহিনীর স্বামী মোঃ মিজান জানান, সে আমার বন্ধু হয়ে এই নিকৃষ্টতম কাজ করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, ধর্ষণ মামলায় আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষিতা গৃহিনীর ডাক্তারী পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এলাকা ভিত্তিক সংবাদ