ঢাকা | শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     যুক্তরাষ্ট্রের ঋণ বাড়ছে প্রতি সেকেন্ডে ৯০ হাজার ডলার      নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের      ক্যাম্পাসে মেয়েরা সবচেয়ে নিরাপদ, চাঁদাবাজি শূন্যের কোঠায় এনেছি: সাদিক কায়েম      শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী      শপথ নিলেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর      রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী      ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্পেনের দায়িত্বে দে লা ফুয়েন্তে      নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি      শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করেছে: অর্থমন্ত্রী      জাতিসংঘের মহাসচিব বাছাইয়ে দ্বিতীয় দফায় ভোট আজ, এগিয়ে যারা      বঙ্গভবনে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি      জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি      চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক      মিস ইউনিভার্স পাকিস্তান হলেন মিসবাহ আরশাদ      মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় আলোচনা সভা

নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের

নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আরেক কর্মকর্তা আফেক মস্কোভিচের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে অনুরোধ জানিয়েছে তুরস্কের বিচার মন্ত্রণালয়। গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগ ও ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় থাকা আন্দোলনকর্মীদের ওপর আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি হামলাসংক্রান্ত শুনানির সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়।  
 
শুক্রবার (২১ আগস্ট) দেশটির বিচারমন্ত্রী আকিন গুরলেক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তুর্কি বিচারমন্ত্রী বলেন, গণহত্যার অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু এবং আফেক মস্কোভিচের বিরুদ্ধে গত ১৪ জুলাই জারি করা গ্রেফতারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে, আমাদের আইন মন্ত্রণালয় তাদের আন্তর্জাতিকভাবে গ্রেফতারের জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট নথিগুলো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।   
 
নেতানিয়াহু ও মস্কোভিচ মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, গুরুতর বেআইনি স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃত আঘাত, নির্যাতন ও দুর্ব্যবহার, সম্পত্তির ক্ষতিসাধন, গুরুতর ডাকাতি এবং যানবাহন ছিনতাই বা দখলের অভিযোগে বিচারের সম্মুখীন হচ্ছেন। 
 
এসব অভিযোগ আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া বেসামরিক নাগরিকদের ওপর সশস্ত্র হস্তক্ষেপ এবং এর ফলস্বরূপ কর্মীদের আটক করার ঘটনার সঙ্গে সম্পর্কিত। 
 
আঙ্কারার এই আইনি পদক্ষেপের নেপথ্যে সিরিয়া সীমান্তে দুই দেশের সাম্প্রতিক উত্তেজনার প্রভাব রয়েছে। চলতি সপ্তাহের শুরুতে উত্তর সিরিয়ার আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলার পরই তুরস্ক এই সিদ্ধান্ত ত্বরান্বিত করে। বিমানঘাঁটিতে তুর্কি সেনাদের অবস্থান তৈরি হচ্ছে এমন অভিযোগে ইসরায়েল এ হামলা চালালেও তুরস্ক ও সিরিয়া ঘাঁটিতে সামরিক উপস্থিতির কথা অস্বীকার করেছে। 
 
এদিকে, তুরস্কের এই সিদ্ধান্তের বিপরীতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েল তার নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করবে না এবং তুর্কি প্রেসিডেন্ট রজব তইয়্যব এরদোয়ানের উচিত ইসরায়েলবিরোধী মনোভাব সংযত রাখা। অবশ্য যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইসরায়েল, তুরস্ক ও সিরিয়ার মধ্যকার উত্তেজনা প্রশমনে একটি মধ্যস্থতা বা সংঘাত নিরসন ব্যবস্থা নিয়ে কাজ করছে। 
এলাকা ভিত্তিক সংবাদ