ঢাকা | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা     ⊙ রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার- এমপি নয়ন

মনপুরাকে পৌরসভা উন্নতি করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে
বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার- এমপি নয়ন
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশকে আধুনিক ও মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার। একইসাথে চরফ্যাসন ও মনপুরায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। বিচ্ছিন্ন মনপুরায় পৌরসভা, মিনি স্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। যাতে সাধারণ মানুষের জীবনমান উন্নত হয়।
 
শনিবার দুপুর ১২ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে জনতা বাজার পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। 
 
এমপি নয়ন আরও বলেন, চরফ্যাসন ও মনপুরায় শিক্ষার মান উন্নয়নে কয়েকটি প্রতিষ্ঠান সরকারিকরণের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এছাড়াও বিচ্ছিন্ন ও বেড়ীবাঁধহীন কলাতলী ইউনিয়নে নতুন বেড়ীবাঁধ নির্মাণের উদ্যোগ সহ এক গুচ্ছ উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন।
 
এই সময় তিনি মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মরহুম আবদুল মন্নান হাওলাদার অবদানের কথা তুলে ধরেন।
 
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী, যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক একরাম কবির, সদস্য সচিব শাহেদুল ইসলাম শাহীন, ও উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ,মামুন সহ অন্যান্যরা।
এলাকা ভিত্তিক সংবাদ